দক্ষিণপূর্ব এশিয়ায় ই-কমার্স সম্প্রসারণে ইউটিউব ও শপির অংশীদারিত্ব

১৮ সেপ্টেম্বর, ২০২৪ ২২:১৯  

দক্ষিণপূর্ব এশিয়ার ই-কমার্স ব্যবসায় সম্প্রসারণে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল ও ই-কমার্স প্ল্যাটফর্ম শপি একজোট হয়েছে। উভয় কোম্পানি ইন্দোনেশিয়াতে অনলাইন শপিং সেবা চালুর ঘোষণা দিয়েছে। একইসাথে টিকটকের শপিং সেবাকে টেক্কা দিতে দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনাও জানানো হয়। খবর রয়টার্স।

এই অংশীদারিত্বের মাধ্যমে দর্শকরা ইউটিউবে দেখা পণ্য সেখানে থাকা শপির লিংকের মাধ্যমে সরাসরি কিনতে পারবেন। শপি দক্ষিণপূর্ব এশিয়ার বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সি লিমিটেডের একটি প্রতিষ্ঠান।

কোম্পানির একজন নির্বাহী জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে থাইল্যান্ড ও ভিয়েতনামে এই সেবা চালু হবে। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রে ইউটিউব শপিং চালু রয়েছে।

ইন্দোনেশিয়ার বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম টেকোপিডিয়ায় মালিকানা রয়েছে টিকটকের। আর সেখানেই টেক্কা দিতে নামছে গুগল ও শপি।

এই অংশীদারিত্বে বিনিয়োগের পরিমান সম্পর্কে উল্লেখজনক বলা হলেও সেটির সংখ্যা জানায়নি শপি।

ডিবিটেক/বিএমটি